হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা নিহত, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুরে শহরের উত্তর তেমুহুনী এলাকায় এনাম আহমদিয়া স্কুল মাঠে আলাউদ্দিন পাটওয়ারীর প্রথম জানাজা শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

জানাজা অংশ নেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ এবং বিভিন্ন দলের নেতা-কর্মীরা। 

প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যুবলীগের নেতা আলাউদ্দিন পাটওয়ারীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির দেওয়া হবে। প্রায় ১২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে রাতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সকালে সদর হাসপাতালে আলাউদ্দিনের ময়নাতদন্তের শেষ হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় দুইটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন। 

ওসি জানান, সকালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

দুপুরে দলীয়ভাবে শহরের এনাম আহমদিয়া স্কুল মাঠে আলাউদ্দিন পাটওয়ারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে রশিদপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আলাউদ্দিন পাটওয়ারী রশিদপুর এলাকার সাদেক পাটওয়ারীর ছেলে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘিরপাড় পাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী মুখোশ পরে এসে আলাউদ্দিন পাটওয়ারীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় তাঁকে মৃত ঘোষণা করেন।

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

ওমানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাংলাদেশি নিহত

সেতুর একাংশে ধস, ঝুঁকিপূর্ণ পারাপার

রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যায় ‘ঘাতকের’ পরিচয় নিয়ে যা জানা গেল

হোমনার লটিয়ায় পাশাপাশি কবরে শায়িত মা ও ৩ মেয়ে, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত

আমার মা ও বোনের হত্যার বিচার চাই: শিফাত

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীপুরে হামলায় মা-দুই মেয়ে নিহত: বাঁচানো গেল না মেজ মেয়েকেও

রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন