হোম > সারা দেশ > কুষ্টিয়া

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সিনিয়র অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো মিজানুর রহমান, অধ্যাপক ড. মো আলীনূর রহমান, অধ্যাপক ড. মো নজিবুল হক এবং গ্রীন কুষ্টিয়া অ্যান্ড ক্লিন কুষ্টিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন উপাচার্য। পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইবি ভিত্তিপ্রস্থর প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

এ সময় গ্রিন কুষ্টিয়া অ্যান্ড ক্লিন কুষ্টিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়ার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করলে সাবার প্রচেষ্টায় এই ক্যাম্পাসকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ক্যাম্পাসে পরিণত করা সম্ভব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, তাহলে ক্যাম্পাসটি স্বাভাবিকভাবেই পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে।

উপাচার্য আরও বলেন, ‘বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই, এই উদ্যোগটি ধারাবাহিকভাবে চলমান থাকুক।’

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক

কুষ্টিয়ায় আ.লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে অভিযান

মন্ত্রী আসার খবরে যেভাবে দুই ঘণ্টায় বদলে গেল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বাথরুমের অপরিচ্ছন্নতায় ক্ষোভ