হোম > সারা দেশ > কুষ্টিয়া

কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বিয়ে বাড়ি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকের দাবি, টাকাসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে চলে যায়।

বিধান রায়ের ভাষ্যমতে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১ দশমিক ৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আত্মীয়স্বজনের স্বর্ণালংকার, টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানার পুলিশ সজাগ রয়েছে।

কুষ্টিয়ায় রাতে তালা ভেঙে সরকারি দপ্তরের নথিপত্র তছনছ

‘মেয়ে এখনো দরজার কাছে গিয়ে মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে’

ইবিতে মায়ের ক্যাম্পাসে বাবার সঙ্গে গেল চার সন্তান, অংশ নিল মানববন্ধনে

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

১৯ ঘণ্টা পর গড়াই নদে এক শিশুর লাশ উদ্ধার, আরেকজন এখনো নিখোঁজ

কুষ্টিয়ায় বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ, চা বিক্রেতা গুলিবিদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

ইবির শিক্ষিকা হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ, থামছে না স্বজনদের আহাজারি