হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

গতকাল রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে ভাঙচুর করে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা অফিসটিতে ঢুকে সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ভাঙচুরের সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনতা মিছিল করে। মিছিলকারীরা পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর কর্মসূচি শেষ হয় এবং রাত ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার দিকে প্রথম আলো অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এ ধরনের কিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

কুষ্টিয়া-১ আসন: দেড় যুগ পর দুর্গ পুনরুদ্ধার বিএনপির

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক ধরা

কুষ্টিয়া-১: ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, নেই ছয় প্রার্থীর পোলিং এজেন্ট

ভোটের আগে পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শোকজ, আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

একসঙ্গে পড়াশোনা, একই দুর্ঘটনায় পাশাপাশি কবরে তিন বন্ধু