হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি

গতকাল দিবাগত রাতে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে দেশীয় অস্ত্রধারী ডাকাতেরা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাইভেট কারটির মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত গাড়িটি লক্ষ্য করে তাড়া করে। অস্ত্রের মুখে তারা গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করা হয়।

ডাকাতির ঘটনা প্রাইভেট কারে থাকা বাপ্পি নামের এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিমুল জানিয়েছেন, এই ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ ও মামলা করা হবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীর একটি কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ

১৮-তে পা দিতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, দিশেহারা পাঁচ এতিম

জুলাই গ্রাফিতি দিয়ে রেপ্লিকা নির্মাণের পরিকল্পনা ইবি প্রশাসনের, শিক্ষার্থীদের মতানৈক্য

কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি: একই মঞ্চে দ্বিতীয় আসামি ও পুলিশ কর্মকর্তা, বাকিরা পলাতক

বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রদলের মিছিল

দৌলতপুরে চাচাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আটক ২

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

দৌলতপুরে বাড়ছে পার্থেনিয়ামের বিস্তার, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

ইবি ছাত্রদলের নতুন কমিটি, আহ্বায়ক মিথুন, সদস্যসচিব রাফিজ

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু