হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় রাতে তালা ভেঙে সরকারি দপ্তরের নথিপত্র তছনছ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রাতে তালা ভেঙ্গে সরকারি দপ্তরের নথিপত্র তছনছ । ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে প্রয়োজনীয় নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে অফিসে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি সরানো হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে দুজন ব্যক্তি উপজেলা চত্বরের ভেতরে ঢুকলেও তাঁদের খালি হাতেই বের হতে দেখা গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

সূত্রে জানা গেছে, রাতে তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। দপ্তরের আলমারি ও ড্রয়ারে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। পুরো উপজেলা চত্বর সিসিটিভি ক্যামেরার আওতাধীন ও স্ব-স্ব দপ্তরে নৈশপ্রহরী থাকার পরও এমন চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাত ৩টার দিকে একজন বয়স্ক ও একজন মাঝবয়সী ব্যক্তিকে উপজেলা চত্বরের ভেতরে ঢুকতে দেখা গেছে।

এর আধা ঘণ্টা পরে আবার তাঁরা খালি হাতে বের হয়ে যান। দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে দপ্তরগুলোর ভেতরে ঢুকে শুধু তাঁরা কাগজপত্র তছনছ করে চলে গেছেন। নগদ টাকা, ল্যাপটপসহ অন্যান্য দামি জিনিসপত্র থাকলেও কিছুই নেননি। মুখ ঢাকা থাকায় তাঁদের চেনা যায়নি। কী কারণে এ ঘটনা, তা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

মহিষ বিক্রি নিয়ে কথা–কাটাকাটি, ছেলের টর্চের আঘাতে প্রাণ গেল বাবার

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

বাবার জানাজা শেষ করতেই এল মেয়ের মৃত্যুর সংবাদ

জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ

ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়ায় যুবশক্তির নতুন কমিটি নিয়ে বিতর্ক, সদস্যসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা এনসিপি নেতার

দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর: তিন নদীতে পানি বাড়ছে পদ্মাপাড়ে ভাঙন

খোকসায় ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে ৩ ঘণ্টা রেললাইন অবরোধ