হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিএনপি নেতার বাড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি, গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি

সেনাবাহিনীর অভিযানের গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি।

অভিযানে তাঁদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

পদ্মায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ২০ কিলোমিটার দূরে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় পদ্মায় পড়ে শিশু নিখোঁজ

ফ্যাসিস্ট গোষ্ঠী বিগত ১৭ বছর সমাজে বৈষম্য সৃষ্টি করেছে: ইবি উপাচার্য

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দুই শতকের নীলকুঠি: নির্যাতনের স্মৃতি পেরিয়ে আজ জনসেবার ঠিকানা