হোম > সারা দেশ > কুষ্টিয়া

বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রদলের মিছিল

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে ছাত্রদলের মিছিল। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বহিরাগতদের নিয়ে মিছিল করেছেন নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধা প্রদর্শন করে।

পরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়। মিছিলে পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে এর মধ্যে অন্তত আড়াই থেকে তিন শতাধিক কর্মীই ছিলেন কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সভাপতি হুমায়ুন বাবর ফিরোজ, ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ অন্য নেতা-কর্মীরা।

বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, আবেগের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসের বাইরে থেকে নেতা-কর্মীরা আসেন। এটা তো আর নিষেধ করা যায় না।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে তাদের সতর্ক করা হবে।

দৌলতপুরে চাচাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আটক ২

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

দৌলতপুরে বাড়ছে পার্থেনিয়ামের বিস্তার, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

ইবি ছাত্রদলের নতুন কমিটি, আহ্বায়ক মিথুন, সদস্যসচিব রাফিজ

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কুষ্টিয়া সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাতে খেলা দেখে ঘুম, সকালে ‘ব্রাজিল সমর্থক’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবি পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে আরমান, মাহিম

যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার