রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হঠাৎ করেই দুদক অভিযান পরিচালনা করেছে। এখনো তারা আমাদের বিস্তারিত কিছু জানায়নি।