হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

কুষ্টিয়া সদর উপ‌জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২৫ জন আহত হ‌য়ে‌ছেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপ‌জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে অন্তত ২৫ জন আহত হ‌য়ে‌ছেন। আজ শনিবার বি‌কে‌ল ৪টার দি‌কে কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়‌কের পাটিকাবাড়ী ইউনিয়‌নের তাহের মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহত‌দের উদ্ধার ক‌রে স্থানীয়ভা‌বে প্রাথ‌মিক চি‌কিৎসার পাশাপা‌শি কু‌ষ্টিয়া ও চুয়াডাঙ্গা হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার তাহের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠান।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান ব‌লেন, ‘আহত কতজন কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে, তা নি‌র্দিষ্ট ক‌রে এই মুহূ‌র্তে বল‌তে পার‌ছি না। ত‌বে খোঁজ খবর নি‌য়ে সবার চি‌কিৎসাসেবা নি‌শ্চিত করা হ‌বে।’

পা‌টিকাবাড়ী পু‌লিশ ক‌্যাম্পের কর্মকর্তা ম‌নিরুজ্জামান ম‌নির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পান্তাপাড়া ও তা‌হের মো‌ড়ের মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বাস‌টি উল্টে পুকু‌রে পড়ে যায়। বাস‌টি‌তে ২৫-৩০ জন যাত্রী ছি‌লেন। তাঁদের সবাই কম‌বে‌শি আহত হয়েছেন। এদের ম‌ধ্যে তিনজন গুরুত্বর আহত রয়েছেন। ত‌বে কোনো প্রাণহা‌নীর ঘটনা ঘ‌টে‌নি। আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে চম্পট যাত্রী, কিস্তি নিয়ে বিপাকে পরিবার

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কুমারখালীর একটি কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ

১৮-তে পা দিতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, দিশেহারা পাঁচ এতিম

জুলাই গ্রাফিতি দিয়ে রেপ্লিকা নির্মাণের পরিকল্পনা ইবি প্রশাসনের, শিক্ষার্থীদের মতানৈক্য

কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি: একই মঞ্চে দ্বিতীয় আসামি ও পুলিশ কর্মকর্তা, বাকিরা পলাতক

বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রদলের মিছিল

দৌলতপুরে চাচাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আটক ২

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ