হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় সেচ পাম্পের ৩টি ট্রান্সমিটার চুরি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলকূপের মালিককে জানান।

গতকাল বুধবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, বুধবার রাতে উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের ১০ কেভি তিনটি ট্রান্সমিটার চুরি হয়। আজ সকালে মাঠে গিয়ে কৃষকেরা ট্রান্সমিটার না দেখে নলকূপের মালিককে অবহিত করেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের বিষয়টি জানান। 

সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘রাতে কোনো এক সময় সেচ পাম্পের তিনটি ট্রান্সমিটার চুরি হয়। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচসুবিধা ব্যাহত হবে।’

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

দৌলতপুর বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মাঠে সেচ প্রকল্পে আরও ট্রান্সমিটার রয়েছে, সেগুলো রক্ষা ও চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী রোববার ভেড়ামারা ও দৌলতপুর থানার ওসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ