হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বালুবাহী ট্রাক উল্টে পড়ল রেললাইনে, কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

আজ সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন কুড়িগ্রাম-তিস্তা সড়কে ট্রাকটি উল্টে পড়ে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রাজারহাটে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় রেললাইন স্থানচ্যুত হয়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন কুড়িগ্রাম-তিস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকটি রেললাইনের ওপর পড়ে যাওয়ায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। ফলে কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ট্রেনটি তিস্তা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ফিরে যায়।

এ ঘটনায় ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলস্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেক যাত্রীকে বিকল্প পরিবহনে তিস্তা স্টেশনের দিকে রওনা হতে হয়। এতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায় এবং অতিরিক্ত ভাড়াও গুনতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।

যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের দিকে যেতে হয়েছে। শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।’

তিনি আরও জানান, অনেক যাত্রীকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহন ব্যবহার করতে হয়েছে।

কুড়িগ্রাম রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কনিকা আক্তার বলেন, “বালুবাহী ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরিয়ে রেলপথ সচল করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

ছাত্রলীগ নেতার স্ত্রীকে কমিটিতে নিতে ইউএনওর চাপ, প্রধান শিক্ষককে বদলির হুমকি ছাত্রলীগ নেতার

ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে জালে আটকা পড়া অজগর উদ্ধার

উলিপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়না দিয়ে প্যাঁচানো কংক্রিটের ব্লক

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, পুলিশসহ আহত অন্তত ১০

অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ

রৌমারীতে গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের হাতাহাতি, পরে প্রকাশ্যে নিলাম

দুজনকে কামড়ে পালানোর চেষ্টা, উদ্ধার হলো ১৫ ফুট গাঁজাগাছ