হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত, ২৫ হাজার টাকা ছিনতাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই সবজি বিক্রেতার নাম করিম উদ্দিন (৬৫)। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের সবজি বিক্রেতা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির স্বজনেরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

করিম উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন বলেন, ‘আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর মানববন্ধন

১০ দিন পর রৌমারী সীমান্তে শূন্যরেখা থেকে সরানো হলো দুই যুবককে

উলিপুরে বাইপাস সড়কের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন

বাড়ছে নদ-নদীর পানি, কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালাম গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ

দুধকুমার নদের ভাঙন রোধে ভূরুঙ্গামারীতে মানববন্ধন, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি

নিরাপদে আছেন দুই শিশুসন্তানসহ শূন্যরেখা থেকে সরানো সেই দম্পতি