হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ অতি দ্রুত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভেতরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।’

আজ শনিবার কুড়িগ্রামের চিলমারীতে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বারবার সংসদে বলেছেন। মন্ত্রী মহোদয়ও বলেছেন। একটি প্রকল্প এক দিনে হবে না। আমাদের সরকারের মেয়াদ মাত্র পাঁচ মাস হলো। কিছুদিন সময় দিন, আমরা তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করব।’

কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকায় প্রতিরক্ষামূলক কাজের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে কে বিএনপি করে, কে জামায়াত করে বা কে এনসিপি করে, নদীভাঙন সেটা বুঝবে না। একটা বাঁধ দিলে সবাই উপকৃত হবে। আমরা দুটি প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুটির কাজের অগ্রগতি দেখতে এসেছি। যাতে দ্রুত বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলার গোটা এলাকার ভাঙন রোধ করতে পারি।’

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সফর সঙ্গী ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের (বগুড়া-জয়পুরহাট) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এজাহার

যানজট কমার আশা: কুড়িগ্রামে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সংবাদকর্মীর ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা

ছাত্রলীগ নেতার স্ত্রীকে কমিটিতে নিতে ইউএনওর চাপ, প্রধান শিক্ষককে বদলির হুমকি ছাত্রলীগ নেতার

ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে জালে আটকা পড়া অজগর উদ্ধার

উলিপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়না দিয়ে প্যাঁচানো কংক্রিটের ব্লক

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, পুলিশসহ আহত অন্তত ১০

অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি