হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

গতকাল রাতে ফুলবাড়ীর নীলকমল নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদীতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

মারা যাওয়া মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মুনতাহা জান্নাত তার বাবা-মায়ের সঙ্গে একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চরবড়ভিটা পাঠানটারী গ্রামে তার নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকাকালে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির কাছেই নীলকমল নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বাবা-মা ও নানাবাড়ির লোকজন আশপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও খুঁজে না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে নীলকমল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচির, গুরুতর আহত ৩

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত