হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ধরলার চরে মিলল বালুচাপা লাশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ধরলার চরে লাশের কাছে পুলিশ ও উৎসুক জনতারা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার চরে বালুচাপা অজ্ঞাত এক লাশের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার চরে এ লাশের সন্ধান মেলে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক ভুট্টাখেতে কাজে যাওয়ার সময় বালুর ওপর দুই পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন। লাশের বাকি অংশ বালুচাপা দেওয়া। তাঁদের চিৎকারে শতাধিক উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি অবগত করা হয়। বেলা ১টার দিকে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

ওসি মামুনুর রশীদ বলেন, ‘রংপুর পুলিশের সিআইডি টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৩-২৫ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল ও সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল (বুধবার) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত, বসতভিটায় ঢুকছে পানি

উজানের ঢলে সব নদ-নদীর পানি বাড়ছে, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর মানববন্ধন

১০ দিন পর রৌমারী সীমান্তে শূন্যরেখা থেকে সরানো হলো দুই যুবককে

উলিপুরে বাইপাস সড়কের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন