হোম > সারা দেশ > কুড়িগ্রাম

সকালে ‘নিখোঁজ’, রাতে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

আয়শা খাতুন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ‘নি‌খোঁজের’ কয়েক ঘণ্টা পর দুই বছরের শিশুর মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

শিশু‌টি‌র নাম আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। শুক্রবার সকা‌লে নি‌খোঁজ হওয়ার পর রা‌তে নিজ বা‌ড়ির পা‌শ থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রে শিশুটির মা ও খালাসহ প‌রিবা‌রের সদস‌্যরা।

স্থানীয়রা জানান, হাঁটতে চল‌তে পারা শিশু‌টি শুক্রবার সকালে নিখোঁজ হয়। সারা দিন অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে একে হত‌্যাকাণ্ড ব‌লে ধারণা কর‌ছে শিশু‌টির প‌রিবার ও পু‌লিশ। ত‌বে কে বা কারা ঘটনার সঙ্গে জ‌ড়িত, তা নিশ্চিত হওয়া যায়‌নি।

শিশুর মা রাশেদা বেগম ব‌লেন, ‘সকা‌লে হঠাৎ বাচ্চাটারে দেখতেছিলাম না। সারা দিন অনেক খোঁজাখুঁজি করেও পাই নাই। রা‌তে এশার নামা‌জের পর আবার খুঁজতে গেলে বা‌ড়ির পা‌শে মৃতদেহ পড়ে থাকতে দেখি।’

এ ঘটনায় শিশু‌টির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসা‌মি ক‌রে মামলা করে‌ছেন। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। তিনি বলেন, ‘প‌রিবার শিশু‌টির বয়স দুই বছর বল‌লেও তার বৃ‌দ্ধি বেশ ভা‌লো ছিল। প্রাথ‌মিকভা‌বে শিশু‌র শরী‌রে আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। ময়নাতদন্তের প্রতি‌বেদন পে‌লে মৃত‌্যুর সঠিক কারণ জানা যা‌বে। সকা‌লে নি‌খোঁজ হ‌ওয়া, দিনভর খোঁজাখুঁজির পর আবার রা‌তে বা‌ড়ির পা‌শেই লাশ পাওয়া... এগু‌লো অনেক প্রশ্নের জন্ম দেয়। পা‌রিবা‌রিক ও দাম্পত‌্য ক‌লহ, পূর্বশত্রুতাসহ অনেকগু‌লো ‌বিষয় সাম‌নে রে‌খে আমরা তদন্ত কর‌ছি।’

কুড়িগ্রাম আইনজীবী সমিতি: নতুন সদস্যভুক্তির ফি আড়াই লাখ থেকে ৫ লাখ টাকা

সংস্কারকাজে ধীরগতি, প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল: চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন