হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বাড়িতে লোকজন না থাকার সুযোগে বাক্প্রতিবন্ধী তরুণীর ঘরে ঢোকেন শাহাদৎ হোসেন। পরে ওই তরুণীর মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগী তরুণীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান শাহাদৎ। একপর্যায়ে ওই তরুণী তাঁর মাকে ঘটনার বিস্তারিত জানান। এরপর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের সত‍্যতা পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ গতকাল একটি মামলা লেখেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা লেখা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব‍্যাহত রয়েছে।’