হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই

কুড়িগ্রাম প্রতিনিধি

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি বাড়লেও এখনো সব নদ-নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি সতর্কসীমায় পৌঁছালেও বন্যার আশঙ্কা নেই। 

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ শনিবার সকাল ৯টার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং ধরলার পানি শহরের সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়েছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত তিস্তার পানি বাড়লেও সকাল ৯টায় স্থিতিশীল ছিল। তবে তা বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

পউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে অন্যান্য নদ-নদীর পানি ৪৮ ঘণ্টা পর কমতে শুরু করতে পারে। 

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদ-নদীর পানি বাড়লেও জেলায় আপাতত বন্যার পূর্বাভাস নেই। বরং ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমার পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র আগামী পাঁচ দিন বাড়লেও বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই।

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন