হোম > সারা দেশ > কুড়িগ্রাম

৩৮ দিন পর দেশে ফিরল ভারতে কারাবন্দী অবস্থায় মৃত খাইরুলের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ভারতে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি শ্রমিক খাইরুল ইসলামের (৪৪) লাশ ৩৮ দিন পর দেশে ফিরেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ভারত-বাংলাদেশের চেংড়াবান্দা–বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁর লাশ দেশে আনা হয়। পরে পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন।

লাশ হস্তান্তরে সার্বিক সহযোগিতা করেন কুড়িগ্রামের কমিউনিটি রেডিও ‘রেডিও চিলমারী’র স্টেশন ম্যানেজার বশির আহমেদ। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

খাইরুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লাহর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে তিনি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান। দেশে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পরিবারের বরাতে বশির আহমেদ জানান, খাইরুল দেশে পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। পরে ভারতে শ্রমিকের কাজ করতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। গত ১০ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভারতের জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দীর্ঘ ৩৮ দিন দুই দেশের যোগাযোগ ও প্রক্রিয়া শেষে আজ দুপুরে বুড়িমারী-চেংড়াবান্দা ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হয়। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাইরুলের পরিবারের পক্ষে তাঁর মামা ফুল মিয়া লাশ গ্রহণ করেন।

খাইরুলের মৃত্যুর পর লাশ দেশে আনতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন বশির আহমেদ। তিনি বলেন, মৃত্যুর খবরে দরিদ্র পরিবারটি অসহায় হয়ে পড়ে। মানবিক দায়িত্ব থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, আজ রাত সাড়ে ৭টার দিকে পারিবারিক কবরস্থানে খাইরুল ইসলামকে দাফন করা হবে।

কুড়িগ্রামে ৬৫ বছরের আইনি লড়াই শেষে ফিরে পেলেন পৈতৃক জমি

কুড়িগ্রামে স্কুলবাস খাদে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত

এক শিক্ষক দিয়ে চলছে ১৬৫ শিক্ষার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুড়িগ্রামে খুরারোগে মরছে গরু, দুশ্চিন্তায় খামারিরা

কুড়িগ্রামে রেকর্ড বৃষ্টিপাতে কৃষক বিপাকে, বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা

হাওর ও উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: দুর্যোগমন্ত্রী

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিখোঁজের ৬ ঘণ্টা পর গৃহবধূকে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে

কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড