হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে লোডশেডিংয়ের সিদ্ধান্ত স্থগিত, ফের শুরু এইচএসসি পরীক্ষার পর

কুড়িগ্রাম প্রতিনিধি

সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামে টানা সাত দিন বিদ্যুৎ-বিভ্রাট বা লোডশেডিংয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলমান এইচএসসি পরীক্ষা শেষে আগামী ৮ আগস্ট থেকে পূর্বনির্ধারিত উন্নয়নকাজ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এর আগে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা সাত দিন জেলাজুড়ে বিদ্যুৎ-বিভ্রাটের সম্ভাবনার কথা জানিয়েছিল পিজিসিবি। পরে চলমান এইচএসসি পরীক্ষা ও তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ-বিভ্রাটের এই সিদ্ধান্ত ঘিরে জেলাজুড়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়।

নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষাকে বিবেচনায় নিয়ে সঞ্চালন লাইনের উন্নয়নকাজ আগামী ৭ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৮ আগস্ট আবার একই পদ্ধতিতে সঞ্চালন লাইনের উন্নয়নকাজ শুরু করা হবে। তখন জেলায় বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে। নেসকো ও পল্লী বিদ্যুৎ উভয় পর্যায়ের গ্রাহকেরা এর আওতায় পড়বেন। কাজ শেষে ফের বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে।

টানা সাত দিন বিদ্যুৎ-বিভ্রাটে পড়তে যাচ্ছে কুড়িগ্রাম জেলা

ভুয়া সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

পালকপুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করেছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাথর আমদানি বন্ধ, স্থবির সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধে তৃতীয় দফায় ধস, ঝুঁকিতে অন্তত ৩০০ মিটার

উলিপুরে বিদ্যুতায়িত হয়ে ইজিবাইকচালকের মৃত্যু

মুরগি বিক্রির পাশাপাশি মাদকের ব্যবসা করতেন নারী, পুলিশের হাতে আটক

স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের যাবজ্জীবন

কুড়িগ্রামে তিস্তা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, ২৪-৪৮ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিতের আশঙ্কা

স্বামীকে খুন, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন