হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৪ আসনে নৌকার জয়, জামানত হারালেন বিরোধী সব প্রার্থী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী। একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে টানা দ্বিতীয়বার আওয়ামী লীগ জয়লাভ করেছে।

কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিপ্লব হাসান ৮১ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট।

এ আসনে মোট ৩ লাখ ৩৮ হাজার ৪০৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৪ জন ভোটার ১৩০টি কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। সে হিসাবে কুড়িগ্রাম-৪ আসনের পরাজিত প্রার্থীদের জামানত ফিরে পেতে ১৪ হাজার ৭৫১ ভোট প্রয়োজন ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই সেই পরিমাণ ভোট পাননি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা অনুযায়ী এ আসনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট, জাতীয় পার্টির এ কে এম সাইফুর রহমান ১২ হাজার ২৮১, ঢেঁকি প্রতীকে ডা. ফারুকুল ইসলাম ৭ হাজার ৮১৯, শহিদুল ইসলাম শালু ট্রাক প্রতীকে ২ হাজার ৫৪১, শাহ মো. নুর-ই-শাহী কলার ছড়ি প্রতীকে ৬৭১ ভোট, তৃণমূল বিএনপির আতিকুর রহমান খান পেয়েছেন ৩৯৬, কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামিম হাবীব ২০১ ভোট, মাসুম ইকবাল কাঁচি প্রতীকে পেয়েছেন ১২৮, জাতীয় পার্টি জেপি (মঞ্জু) রুহুল আমিন ১১৩ এবং বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হামিদ পেয়েছেন ৭০ ভোট।

কুড়িগ্রামে ৬৫ বছরের আইনি লড়াই শেষে ফিরে পেলেন পৈতৃক জমি

কুড়িগ্রামে স্কুলবাস খাদে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত

এক শিক্ষক দিয়ে চলছে ১৬৫ শিক্ষার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুড়িগ্রামে খুরারোগে মরছে গরু, দুশ্চিন্তায় খামারিরা

কুড়িগ্রামে রেকর্ড বৃষ্টিপাতে কৃষক বিপাকে, বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা

হাওর ও উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: দুর্যোগমন্ত্রী

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিখোঁজের ৬ ঘণ্টা পর গৃহবধূকে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে

কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড