হোম > সারা দেশ > কুড়িগ্রাম

১৭ দিন শূন্যরেখায় নজরদারিতে থাকা ৩ যুবক উধাও

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন ধরে অবস্থান করছিলেন তিন যুবক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইজলামারী ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন অবস্থান করা তিন যুবককে আজ বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার শিকার হয়ে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁরা কখন, কোথায় ও কীভাবে সরে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ওই তিন যুবক নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছিলেন। দাবি অনুযায়ী, তাঁরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১)। তবে বিজিবি কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সীমান্ত এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আজকে সকালে ভুন্দুরচর সীমান্তে থাকা তিন যুবককে দেখতে গিয়ে সেখানে তাঁদের আর পাইনি। ওই সীমান্ত এখন ফাঁকা রয়েছে। বিএসএফ সদস্যরাও সেখানে আর নেই।'

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘আমরা ভোর থেকে তাঁদের আর দেখতে পাচ্ছি না।'

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ১৪ জুন ভোর ৬টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তপথে নারী-শিশুসহ ছয়জন এবং ইজলামারী সীমান্তপথে তিন যুবককে বাংলাদেশ ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারের এপারে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়া হলেও বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তাঁদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে পারেনি বিএসএফ।

মা ও শিশুর জীবনসংকট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৮ জুন ভোরে দুই শিশুসহ দম্পতিকে সরিয়ে নেওয়া হয়। পরে গত ২৩ জুন একই সীমান্তের আরও দুই যুবককে সরিয়ে নেওয়া হয়।

ইজলামারী সীমান্তের শূন্যরেখায় ওই তিন যুবক বিজিবি ও বিএসএফের নজরদারিতে ১৭ দিন ধরে অবস্থান করছিলেন। আজ সকাল থেকে সীমান্তের ওই স্থানে তাঁদের আর দেখা যায়নি। তাঁরা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও পাওয়া যায়নি।

কুড়িগ্রামে নদীর পানি কমে বেড়েছে ভাঙন, তিন দিনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা

কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত, বসতভিটায় ঢুকছে পানি

উজানের ঢলে সব নদ-নদীর পানি বাড়ছে, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর মানববন্ধন

১০ দিন পর রৌমারী সীমান্তে শূন্যরেখা থেকে সরানো হলো দুই যুবককে