হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার কালীরহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এ বিষয়ে তিনি তাঁর ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় ফজল হকের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।

আজ সোমবার সকালে আজিজুল হক তাঁর বাড়ির পাশে জমিতে ধান কাটতে গেলে ফজল হকের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই আজিজুল হক মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহত আজিজুল হকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল: চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন

ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু ভাই

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড