হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি ও না‌গেশ্বরী সংবাদদাতা

সোলেমান সরকার ও সোহাগ মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের না‌গেশ্বরী উপ‌জেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রা‌তে পতাকা বৈঠ‌কের মাধ‌্যমে বি‌জি‌বির কা‌ছে তাঁদের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বি‌জি‌বি-২২ ব‌্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল মাহবুব উল হক এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলা‌দে‌শি দুই যুবক হ‌লেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি জানায়, গত রোববার (১২ এপ্রিল) কুড়িগ্রামের নাগেশ্বরী বি‌জি‌বি চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ‘ভুলক্রমে’ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাঁদের আটক করে বিএসএফ। খবর পে‌য়ে তাঁদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিকে অবহিত করেন।

বিজিবি আরও জানায়, বাংলা‌দে‌শি দুই যুবক‌কে আট‌কের ঘটনায় বিএসএফের সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠ‌কের আহ্বান করা হয়। সোমবার সন্ধ‌্যার দি‌কে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক ব‌সে। ওই বৈঠক শে‌ষে রাত ৮টার দি‌কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলা‌দে‌শি দুই যুবক‌কে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

লেফটেন্যান্ট ক‌র্নেল মাহবুব উল হক ব‌লেন, ‘ফেরত দুই যুবক‌কে থানা-পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ব‌লেন, ওই দুই যুব‌কের বিরু‌দ্ধে কো‌নো মামলা হয়‌নি। বি‌জি‌বির উপ‌স্থি‌তি‌তে তাঁদের‌কে প‌রিবা‌রের জিম্মায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ