হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নিহত মোকছেদ আলী বাচ্চুর বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে মোকছেদ আলী বাচ্চু (৬৭) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নাতি রাব্বি মিয়ার (১৯) বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোকছেদ আলী পরিবার নিয়ে রংপুরের মাহিগঞ্জ এলাকায় থাকেন। গতকাল সোমবার তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী এলাকায় বড় ভাই একাব্বর আলীর (৭৫) বাড়িতে বেড়াতে আসেন। একই দিন ঢাকা থেকে বেড়াতে আসেন একাব্বর আলীর বড় ছেলে মিঠু মিয়ার ছেলে রাব্বি মিয়া।

রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে মোকছেদ আলী ও রাব্বি একই কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে রাব্বি তাঁর দাদা একাব্বর আলীকে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে একাব্বর আলী নাতির হাতে রক্তমাখা কিছু একটা দেখতে পান। পরে ঘরে ঢুকে মোকছেদ আলীকে গলা ও পায়ের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় একাব্বর আলী বাইরে এসে রাব্বিকে আটকানোর চেষ্টা করেন। তবে ধারালো অস্ত্র উঁচিয়ে পালিয়ে যান রাব্বি। পরে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

একাব্বর আলী জানান, ছোট ভাই মোকছেদের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না। তাঁকে হত্যার ঘটনায় তাঁরাও মর্মাহত। ঢাকায় থাকা ছেলে মিঠুকে ফোনে বিষয়টি জানালে তিনি জানান, রাব্বি মাদকাসক্ত। মাদকের কারণে গভীর রাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

নিহতের ছেলে মোতালেব হোসেন জানান, এক প্রতিবেশী ফোন করে তাঁর বাবাকে গলা কেটে হত্যার খবর জানান। খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান