হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ও কিশোরগঞ্জ প্রতিনিধি

মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে পুড়লো স্ত্রী ও বসতঘর। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ঘরের ভেতর আটকে রেখে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ শিউলি আক্তারকে (২০) উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেন গাবরগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন মাদকাসক্ত। আজ বিকেল পাঁচটার দিকে তিনি তাঁর স্ত্রী শিউলি আক্তারের কাছে মাদকের টাকা চান। শিউলি টাকা দিতে অস্বীকার করলে আলমগীর তাঁকে মারধর করেন। একপর্যায়ে আলমগীর শিউলিকে ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।

মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে পুড়লো স্ত্রী ও বসতঘর। ছবি: আজকের পত্রিকা

এদিকে শিউলির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় সূত্র জানায়, ততক্ষণে আগুনে দুটি ঘর, একটি গাভি ও বাছুর এবং ঘরে থাকা ১৫-২০ মণ ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “মাদকের টাকা না পেয়ে আলমগীর তাঁর স্ত্রীর ওপর এই বর্বর নির্যাতন চালিয়েছেন এবং ঘরে আগুন দিয়েছেন। ঘটনাটি অত্যন্ত অমানবিক।”

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা