হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

কিশোরগঞ্জ ও হোসেনপুর প্রতিনিধি

রোববার দুপুরে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে সমর্থকদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে জড়ান জিনারী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম আজহার এবং সাবেক জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কদ্দুসের সমর্থকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুস (৫৫) মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন। প্রতিপক্ষের আজহারুল ইসলামের ছোট ভাই মিন্টু মিয়াও (৪৫) আহত হয়েছেন।

অন্যদের মধ্যে রয়েছেন আব্দুল কদ্দুসের ছোট ভাই আসাদ মিয়া (৪৫), তাঁর পক্ষের দুলাল মিয়া (২৫), তরিকুল ইসলাম (২৪) ও সৌরভ (২০)। অন্যদের নাম জানা যায়নি।

আহত ব্যক্তিদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দুই প্রার্থী দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই চাপা উত্তেজনা ছিল।

সংঘর্ষের কারণ সম্পর্কে আজহারুল ইসলাম মোবাইল ফোনে জানান, তাঁর ছোট ভাই মিন্টুর সঙ্গে আব্দুল কদ্দুসের হাতাহাতি হয়েছে।

আব্দুল কদ্দুসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নতুন বাস নামানো নিয়ে বিরোধ: কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বিএনপি নেতা জাহাঙ্গীরকে খুন করান ছোট ভাই আলমগীর, দাবি নিহতের স্ত্রীর

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়