হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার তিন আসামি । ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের হায়ার করে আনা হয়েছিল।

​গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় তাঁর সঙ্গে থাকা হাদিস মিয়া নামের এক ব্যক্তিও গুরুতর জখম হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউ স্থানীয় বাসিন্দা নয়। তাঁরা হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় মিঠামইন বাজারে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামতেই আগে থেকে ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁকে। তাঁকে রক্ষা করতে গেলে সঙ্গে থাকা হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের একজনকে ধরে ফেলেন হাদিস মিয়া।

গুরুতর আহত অবস্থায় জাহেদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, আহত জাহাঙ্গীর ও হাদিসের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই চাপাতিসহ একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তারের বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিরা কেউ এই এলাকার বাসিন্দা নয়, তারা ঢাকা থেকে এসেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাদের ভাড়া (হায়ার) করে এই হত্যাকাণ্ডের জন্য আনা হয়েছে। একজন আসামিকে চাপাতিসহ হাতেনাতে ও বাকি দুজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

​ওসি আরও বলেন, ‘হত্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। দ্রুতই রহস্য উদ্‌ঘাটন করা হবে ইনশা আল্লাহ। নিহত বিএনপি নেতার ময়নাতদন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

ভুল দাগে উচ্ছেদ, বিপুল ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে সড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ