হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে ট্রাক নদীতে, পথচারীর মৃত্যু

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় পাটুলী ফেরিঘাটে টাইলসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক পথচারী মারা গেছেন।

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে আসা ট্রাকটির ব্রেক ফেল করলে সেটি ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। এ সময় পথচারী আপন মিয়া (৩০) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আপন মিয়া ইসরাফিল মিয়ার ছেলে। তাঁর বাড়ি দীঘিরপাড় ইউনিয়নের শাহপুর এলাকার মোহাম্মদপুর গ্রামে।

পুলিশ জানায়, মরদেহ বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাটুলী ফেরিঘাটে টাইলসবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার সময় আপন মিয়া গাড়িটির নিচে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ