হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় ইভা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে শ্রীরামদী এলাকায় রাস্তা পার হচ্ছিল ইভা। এ সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আঘাতের কারণে তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত