হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসেনপুর পৌর সদরের পশ্চিম দীপেশ্বর এলাকার পারভেজ মোশারফ ও নতুন বাজারের ইলেকট্রনিক যন্ত্রাংশের দোকানদার হলুদ মিয়া।

​পুলিশ জানায়, গত মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ওই মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় গত শনিবার (১১ জুলাই) মসজিদ কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি মামলা করা হয়। পরে সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে চোর শনাক্ত করা হয়।

পুলিশ আরও জানায়, আজ হোসেনপুর বাজার এলাকা থেকে পারভেজ মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে নতুন বাজারের হলুদ মিয়ার দোকান থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। চোরাই জিনিস ক্রয় করার অপরাধে দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে।

​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সিসিটিভির ভিডিও দেখে চোর শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

ভুল দাগে উচ্ছেদ, বিপুল ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে সড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, মারা গেছে ৭টি গরুও

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা