হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাকে পার্সেলে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পৌর কর্মকর্তা মো. ফারুক নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এসএ পরিবহনের মাধ্যমে একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার ফাতান হোমিও চিকিৎসালয়ের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। মো. ফারুকের স্ত্রী ওই চিকিৎসালয়টির মালিক। আজ সোমবার দুপুরে মো. ফারুকের ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান পার্সেলটি গ্রহণ করেন।

চিরকুটে লেখা ছিল—‘আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।’

পুলিশ জানায়, গতকাল রোববার (১৯ জুলাই) ভৈরবের এসএ পরিবহন থেকে একটি পার্সেল পাঠানো হয়। পার্সেলে প্রেরকের ঠিকানায় ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর (০১৭৩৮-৮৩৩৩২৯) উল্লেখ করা হয়। প্রাপকের ঠিকানায় লেখা ছিল পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নাম ও তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর। পার্সেলটিতে এক গজ কাফনের কাপড়, একটি গোলাপজল, একটি আগরবাতি ও একটি চিরকুট ছিল।

এ বিষয়ে ভুক্তভোগী মো. ফারুক বলেন, ‘কোনো অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত আবদারকে কখনো প্রশ্রয় দিইনি। কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র আমার ওপর ক্ষুব্ধ হয়ে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমাকে মৃত্যুর হুমকি পাঠানোয় পুরো পরিবার মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার