হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাইপ কেটে অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় আটক দুজন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের লাইনে অবৈধ সংযোগ দিয়ে চুনাপাথরের কারখানায় গ্যাস ব্যবহারের অভিযোগে দুই জমির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চুনভাট্টির মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন এলাকায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি হাই-প্রেসার লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথরের কারখানা পরিচালনার অভিযোগ উঠে। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ দেখা দিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনায় গত ৩ আগস্ট কটিয়াদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কটিয়াদীর সহকারী কমিশনার লাবনী আক্তার তারানার নেতৃত্বে অভিযানে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় ও বিতরণ অফিস (জোবিঅ)-কিশোরগঞ্জ, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ-ময়মনসিংহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অংশ নেয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন–২০১০ অনুযায়ী মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযুক্তদের মধ্যে সংশ্লিষ্ট চুন কারখানার দুই জমির মালিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কটিয়াদী উপজেলার কাজীরচর এলাকার মো. সুলতান উদ্দিন আকন্দ এবং মো. সুমন মিয়া।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অপর আসামি চুনভাট্টির মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গ্যাস লিকেজের কারণে সৃষ্ট ঝুঁকি দূর করতে গত ৫ আগস্ট লিকেজটি মেরামত করা হয়েছে। এরপর গ্রাহক প্রান্তে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। কর্তৃপক্ষের জানিয়েছে, তিতাস গ্যাসের উচ্চচাপের লাইনে এ ধরনের অবৈধ সংযোগ শুধু রাষ্ট্রীয় গ্যাসের অপচয়ই ঘটায় না, বরং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে।

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদের তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্ক

চলন্ত ট্রেন থেকে এসির মোটর চুরি, ধাওয়া দিয়ে আটক ২

ভৈরবে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, পরিচয় শনাক্তের চেষ্টা

স্বামীর নির্মম খুনের ২ মাস পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার