হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ট্রেনের অপেক্ষায় ছিলেন মরিয়ম, ট্রেনের ধাক্কাতেই মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরিয়ম বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মাহবুব মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি জেলার বাজিতপুর উপজেলায়।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ২ নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে পুলিশের জটলা তৈরি হয়। এ সময় কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের অপেক্ষায় ছিলেন মরিয়ম। ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জটলার দিকে তাকিয়ে ছিলেন।

এরই মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি প্ল্যাটফর্ম ও রেললাইনের মাঝখানে পড়ে যান। ট্রেনের চাকায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পায়ে গুরুতর আঘাত লাগে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিনুর রহমান বলেন, মরিয়মের একটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং অপর পায়েও গুরুতর আঘাত ছিল। চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ট্রেনের চাকায় পড়ে এক নারী গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

হাওর থেকে সমুদ্র, গড়ে উঠবে মাছের অভয়ারণ্য: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার

আনন্দভ্রমণ শেষে ফেরা হলো না সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস-সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও