হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ খামা গ্রামে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

​কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গোলডুবা-খামা সংযোগ খাল খননের অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে আজ সকাল ৮টায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। খননকাজ চলাকালে বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

​কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক আজিজুল হাকিম মীর বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে আমরা কর্মসূচি শুরু করি। এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের পক্ষের উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম মেম্বার, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীন ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে। আমাদের কর্মসূচি বাধার সম্মুখীন হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।’

আজ বেলা ১১টার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ খামা গ্রামে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

​কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খনন একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এটি বাস্তবায়নের সময় বিএনপি নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে আমাদের কয়েকজন কর্মী আহত হন।’

​তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেন, ‘আমার কোনো লোকজন এখানে নাই। আর এটা খাল খনন না, বোধহয় খাল পরিষ্কার করতেছে। বিষয়টি প্রশাসনও জানে না, আমিও জানি না। মানে আমার কোনো লোকজন নাই।’

​​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এক পক্ষ খাল পরিষ্কার করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ থেকেই মূলত উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত কর্মসূচি চলমান থাকতে পারে বলে জানানো হয়েছে।’

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

কিশোরগঞ্জে জমির বিরোধে ব্যবসায়ী খুন