হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী: দেশে শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত

কিশোরগঞ্জ প্রতিনিধি

এনসিপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে আজ সোমবার বিকেলে পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনা, বিএনপি, মাদক, সীমান্ত হত্যা ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। জুলাই জাগরণ কর্মসূচি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী মিডিয়া ব্যক্তিত্ব আছে, তাঁরা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাঁদের আপা আসবে, আপা কোথায় আসবে আপাতো হেলিকপ্টার নিয়ে চলে গেছে, বাংলাদেশে আর কোনো জায়গা নাই, আপা ফিরে আসার। যেখানে আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। বাংলাদেশে হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আমরা ঘরে ঘরে গরু লালন-পালন করি, সেই গরুর দড়ি শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে নামবে সেখানেই সাথে সাথে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত চায় বাংলাদেশের যুব সমাজ ইয়াবা, ফেনসিডিলের নেশায় বুঁদ হয়ে থাকুক। তাই এই দেশটি এসব মাদকে আমাদের দেশ সয়লাব করে দিচ্ছে। তারা মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়। আমাদের দেশের বাজার দখল করতে চায়।’

একই বক্তব্যে তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে যারা এমপি রয়েছে, পার্লামেন্টে ঢোকার আগে তাদের ডোপ টেস্ট করতে হবে। সংসদের অধিকাংশ এমপি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।’

যুবসমাজকে মাদক থেকে রক্ষার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সবাই ছাত্রদল না যে সারাদিন মাদক নিয়ে পড়ে থাকব। আমরা যুবদল না যে রাতের বেলায় গাঁজা বেচব। আমরা সেইসব বিএনপির লোক না, যে রাতের বেলায় ফেনসিডিল বিক্রি করব। আমরা দেশের সব মাদকের স্পট ধ্বংস করতে চাই।’

সীমান্ত হত্যা ও সংসদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে আমরা সংসদে কথা বলতে চেয়েছি। কিন্তু তারেক রহমানের দল এ বিষয়ে সংসদে কথা বলতে দেয়নি। নির্বাচনের আগে তারেক রহমান ভারতসহ মুজিবপ্রেমিদের পাত্তা দেওয়ায় ভারত আমাদের ওপর বন্দুক তাক করতে সাহস পায়।’

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা তারেক রহমানকে হুশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান, সময় এখনও আছে। যদি সাবধান না হন, জনতা পঙ্গপালের মতো আপনার অফিসের দিকে যাবে। আপনাকেও শেখ হাসিনার মতো পালাতে হবে। বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে, তাঁরা সুটকেস নিয়ে বাসায় যেতে পারে নাই। যারাই ক্ষমতায় গিয়েছে তাঁরাই ভারতের সঙ্গে হাত মিলিয়েছে।’

কিশোরগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি দিল্লিতে না পালান অথবা থানায় আত্মসমর্পণ না করেন- তাহলে পাড়ায় আওয়ামী প্রতিরোধ কমিটি গঠন করা হবে।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এখন থেকে পাড়ায় মহল্লায় তাদের খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। ওই ওসি যদি তাদের ছেড়ে দিতে চায়, ওই ওসিকে আপনারা পিলারের সঙ্গে বেঁধে রাখবেন।’

বক্তব্যের শুরুতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান কিশোরগঞ্জবাসীর ওপর ফজু পাগলা নামে এক গজব চাপিয়ে দিয়েছে। এই কিশোরগঞ্জে এখনও কিছু বিচ্ছিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আছে। তাদের মুখপাত্র হিসেবে এই ফজলুর রহমান কাজ করছে। তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে তাদের বাঁচান। এই সন্ত্রাসীর জ্বালায় জেলাবাসী অতিষ্ঠ। জেলাবাসীর মান ইজ্জত চলে যাচ্ছে। উনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন। তবু এখনাকার মানুষকে উদ্ধার করেন।”

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “বিএনপি সরকার সবকিছু দলীয়করণ করছে। সরকারের যত সুযোগ-সুবিধা যারা ধানের শীষে ভোট দেয়, তাদের দেওয়া হচ্ছে। অন্যরা বঞ্চিত হচ্ছে। সবকিছু যদি দলীয়করণ হয়ে যায় তাহলে বিএনপির নাম থেকে তাদের জাতীয়তাবাদী শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপির বর্তমান স্লোগান সবার আগে বাদ দিয়ে দিতে হবে সবার আগে বিএনপি। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। এ প্রতারণার ফল তাদের ভোগ করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন তাড়াইল এনসিপির আহ্বায়ক মহিউদ্দিন মাসুদ।

তাড়াইলের সমাবেশের পর রাতে এনসিপি করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সমাবেশ করা হয়।

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছরের দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১