হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে শ্যালো মেশিন চুরি নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্র ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মমিনের পক্ষের হামলায় মোশাররফ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সারোয়ার হোসেন রনি জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভাসমান লাশ নিয়ে রহস্য

স্কুল ফিডিংয়ের দুধে পোকা, ধামাচাপা দেওয়ার চেষ্টায় বাজিতপুর শিক্ষা অফিস

কিশোরগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রায় ৭৫ কোটি টাকা

ক্লাস চলাকালে ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান

পাগলা মসজিদে ৬ মাসে মিলল প্রায় ১৬ কোটি টাকা

এবার পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন