হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আচমিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উখড়াশাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খালেদা আক্তার বেবী (৩০) ও তাঁর শাশুড়ি মেহেরা বেগম (৬০)। খালেদা আক্তার বেবীর স্বামী প্রবাসে থাকেন। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরের একটি অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে খালেদা বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে শাশুড়িও বিদ্যুতায়িত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আচমিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল্লাহ।