হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি

টমটমবোঝাই জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনে খবর দেন। পরে উপপুলিশ পরিদর্শক লুৎফর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এ সময় চালককে পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানান, সারবোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা-পুলিশ ও কৃষি উপসহকারীরা গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০