হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত আবির হাসান ও আসামি মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর আবির হাসান (১৭) নামের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাখেতে কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত আবির হাসান সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাটিবরাটিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রিয়ান (২০) এবং তাঁর স্ত্রী কেয়া আক্তার (১৮)।

পুলিশ জানায়, গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে তাঁর বাবা মো. সিদ্দিক মিয়া নিকলী থানায় ১৩ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দীর্ঘ সময় পর গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ ভাটিবরাটিয়া ও ডুবির মাঝে হংডাইল হাওরের একটি ভুট্টাখেত থেকে আবিরের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে। মরদেহে কোনো মাংস অবশিষ্ট ছিল না, তবে পরনের কাপড় দেখে নিহত ব্যক্তির বাবা তাঁর পরিচয় শনাক্ত করেন।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাহমুদুলের সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার আব্দুর রশিদের মেয়ে কেয়া আক্তারের পরিচয় হয়। চলতি বছরের ১৭ জানুয়ারি কেয়াকে নাটোর থেকে নিকলীতে নিয়ে আসেন মাহমুদুল এবং ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বন্ধু আবির প্রায়ই মাহমুদুলের বাড়িতে আসা-যাওয়া করতেন। মাহমুদুলের স্ত্রীর সঙ্গে আবিরের সখ্য নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়।

​গত ৮ মার্চ রাতে আবির মাহমুদুলদের বাড়িতে গিয়ে কেয়ার সঙ্গে একটি ছবি তুলে মাহমুদুলের মোবাইলে পাঠান। পরদিন ৯ মার্চ ভোরে মাহমুদুল চট্টগ্রাম থেকে বাড়িতে ফিরে আসেন। ওই দিন বিকেল থেকেই আবির নিখোঁজ হন এবং তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আবিরের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে মাহমুদুল, কেয়া আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আজ শুক্রবার (৩ এপ্রিল) একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা