হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল দুই ভাইয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ও শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যুতের তার পড়ে থাকার বিষয়ে হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম সোহেল রানা বলেন, ‘যত দূর জেনেছি আজ শনিবার সকালে তার ছিঁড়ে পড়ে। তবে এ বিষয়ে কেউ আমাদের তখন জানায়নি। দুর্ঘটনার খবর পেয়ে আমরা সাবস্টেশন থেকে বিদ্যুতের লাইন অফ করে দিই।’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন