হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

ট্রাক্টরের ধাক্কায় মারা যান ভ্যানচালক রবিউল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে (২৫ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন শিশুনিকেতন স্কুল ও কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত রবিউল নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মালপত্র নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক রবিউল। পথে একই দিকে যাওয়া বালুবোঝাই ট্রাক্টরটি ভ্যানে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাগলা মসজিদে ৬ মাসে মিলল প্রায় ১৬ কোটি টাকা

এবার পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ