হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মসজিদ-মাজারে সিসি ক্যামেরা বসান: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মাজারে কিছু হামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট আছে। আমি আন্তমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এগুলো নিয়ে প্রতি মাসেই আমাদের মধ্যে আলোচনা হয়। আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি মাজার-মসজিদে হামলা চালায়, তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা করা হয়েছে। কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। সামাজিক সচেতনতা লাগবে।’

উপদেষ্টা বলেন, ‘প্রতিটি মাজারে পুলিশ নিয়োগ করব কীভাবে, এত ফোর্স তো আমাদের নেই। সামাজিক সচেতনতা লাগবে, সর্বস্তরের মানুষ আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাজার—এগুলো আমরা পাহারা দেব। কেউ যদি এখানে হামলা চালায় অথবা ধ্বংস করার পাঁয়তারা করে, তাকে আমরা আইনের আওতায় আনব। স্পেসিফিক মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় আনবে।’

আজ রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘খুব দ্রুত দৃষ্টিনন্দন পাগলা মসজিদের ১০ তলা বিল্ডিংয়ের কাজ করা হবে। এখানে বহুমুখী কাজ সম্পাদন করা হবে। বর্তমান আধুনিক তুরস্কে যে দৃষ্টিনন্দন মসজিদগুলো রয়েছে, তার আদলেই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। অন্তর্বর্তী সরকার যত দিন আছে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত, এ সময়ের মধ্যেই আমি নিজে এসে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে পারব। এটা আমার প্রত্যাশা। এখানে অনেক কাজ এগিয়ে গেছে।’

সুপেয় পানির অধিকার বঞ্চিত ৩৫% মানুষ

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

সুপেয় পানির অধিকার বঞ্চিত কিশোরগঞ্জের ৩৫ শতাংশ দরিদ্র মানুষ

কমিটি স্থগিতের ১০ মাস, নেতৃত্বহীন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সার ও বীজ দিতে হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: আহত ৫০, আতঙ্কে এলাকাবাসী

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে