হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ বছর বয়সী কিশোরী তার বাবার বন্ধু মো. বিল্লাল মিয়ার (৪৫) ধর্ষণের শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার রামদী ইউনিয়নের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল রামদী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। 

অন্তঃসত্ত্বা কিশোরী বলে, ‘বাবার পরিচয়ে বিল্লাল মিয়া প্রায়ই আমাদের বাড়িতে আসত। একদিন আমার জ্বর থাকায় ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার সৎমা ছোট বোনকে আনতে পাশের গ্রামে খালার বাড়ি গিয়েছিল। আর বাবা তখন ঢাকায় ছিলেন। এই সুযোগে বিল্লাল মিয়া ঘরে ঢুকে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চার-পাঁচ মাস পর আমার শারীরিক সমস্যার জন্য মেডিকেল টেস্ট করালে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে আমাকে মেরে ফেলবে বলে এত দিন কাউকে কিছু জানাইনি।’ 

কিশোরীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ঘটনা জানার পর স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু এ মেয়েকে নিয়ে এখন কার কাছে যাব, কী করব?’ 

স্থানীয় চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, ‘ঘটনা শুনে কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। 

অভিযুক্ত বিল্লাল মিয়া বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’ 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে