হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বরকে পিটিয়ে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বরকে পিটিয়ে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বরপক্ষ। গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বরের স্বজনদের সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার প্রবাসী ছেলে আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর, স্বজন ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে হাজীপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে তাঁরা গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পরে নববধূ তামান্না আক্তারকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন বরের স্বজনেরা। এ সময় বর আক্তার মিয়াকে মারধর করা হয় বলেও তাঁদের দাবি।

বরপক্ষের অভিযোগ, জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

বরকে পিটিয়ে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আতিকুর রহমান মিয়ার সঙ্গে তামান্না আক্তারের পূর্বপরিচয় বা সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে কনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তামান্নার বাবা আবুল মিয়া জানান, একটি ছেলে আগে থেকেই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত—এটুকুই তাঁরা জানতেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বরপক্ষের পক্ষ থেকে আজ সোমবার সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা