হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ে নিহত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫৬) এবং তাঁর মেয়ে ইয়াসমিন আকতার (৩৮)। নিহত ইয়াসমিনের তিন সন্তান রয়েছে। নিহত আছমা আকতার উপজেলার পার্শ্ববর্তী দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের নূরুল আমিনের স্ত্রী। তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

স্বজনরা জানান, বোরো ধান খেত থেকে কেটে মাড়াই করার পর বাড়ির পাশেই উঠানে রাখেন শুকানোর জন্য। মা আছমা আকতার বৃষ্টির আভাস দেখে সাহরির কিছু আগে মেয়ে ও স্বামীকে মুজিবুর রহমানকে নিয়ে উঠানে যান ধান গুছানোর জন্য। এ সময় আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর মুজিবুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহত মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ