হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বউভাতে বরকে দেওয়া হলো চারা গাছ উপহার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিবাহ–পরবর্তী বউভাত অনুষ্ঠানে ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে বরের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন প্রজাতির গাছের চারা। বিয়েবাড়ির অনুষ্ঠানে এমন উপহারে মুগ্ধ হয়েছেন অনেকে। ব্যতিক্রমী এ উপহার নিয়ে আলোচনা এলাকাজুড়ে।

তবে বিয়েতে এমন উপহার পেয়ে খুশি হয়েছেন বর ও তাঁদের পরিবার। বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে বলে জানান উপহারদাতারা।

জানা গেছে, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম শুক্রবার (৫ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ শনিবার তাঁর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত হন অনলাইনভিত্তিক সামাজিক প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও প্রকৌশলী আরিফুর রহমান। এ সময় তাঁরা বর শরিফুল ইসলামের হাতে উপহার হিসেবে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন। এতে মুগ্ধ হন বর বেসরকারি টিভি চ্যানেলের সংবাদকর্মী শরিফুল ইসলাম। 

শরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে অনেকে অনেক ধরনের উপহার নিয়ে এসেছেন। তবে আমার কাছে সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় মনে হয়েছে বৃক্ষ উপহারটি। এর মধ্য দিয়ে আমরা বৃক্ষ সম্পর্কে এবং বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রাখতে এর গুরুত্বের ব্যাপারে আরও বেশি সচেতন হব।’ 

এ ব্যাপারে ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, ‘কয়েক মাস পূর্বে আমরা তীব্র তাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেছি। বৃক্ষ যেকোনো দুর্যোগে আমাদের উপকার করে থাকে। তাই বৃক্ষের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা বৃক্ষ উপহার দিয়েছি।’

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে