হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উজ্জ্বল গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌর সদরের চরপাকুন্দিয়া মৌলভীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার মাজহারুল হক উজ্জ্বল পৌর সদরের চরপাকুন্দিয়া মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোটা আন্দোলন সংঘর্ষের ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

গত ২০ জুলাই পৌরসদরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ও চারজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ২১ জুলাই পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল ফাহাদ বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আজ রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে