হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী কিনে নিচ্ছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সংবাদকর্মী।

আহত সাংবাদিক খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু জানান, সংবাদ সংগ্রহের সময় একটি প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা হঠাৎ মব সৃষ্টি করে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন।

তাঁদের অভিযোগ, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কেউ এগিয়ে আসেননি। বরং তাঁদের মধ্যে কয়েকজন ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যরা আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

ভৈরবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেশে হাম সংক্রমণের জন্য আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী